০১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৫, ১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিদ্যুৎ মিস্ত্রিকে হুমকির অভিযোগ

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিদ্যুৎ মিস্ত্রিকে হুমকির অভিযোগ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় এক বিদ্যুৎ মিস্ত্রিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ওয়ার্ড যুবদলের নেতার বিরুদ্ধে।

গত রোববার (৩০ আগস্ট) ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শেখ ফরিদ রাজু।

তিনি এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ইমরান হোসেন বাবু (৩৮), অয়ন গাজী ওরফে রানা (৩৮) ও শাওনের (৩৫) নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত ইমরান হোসেন বাবু কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে। যদিও তিনি আগে শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত অন্যা বাবুর অনুসারী।

অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেছেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এনায়েতনগর এলাকার ইউনাইটেড নিট ওয়্যারে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন বাদী। স্থানীয় এক নারীর সঙ্গে তাঁর টাকার লেনদেনের সংক্রান্ত বিষয় নিয়ে গত ২৮ আগস্ট স্থানীয়ভাবে একটি সালিশে মিমাংসা হয়। সেই মিমাংসাকে কেন্দ্র করে অভিযুক্তরা রাজুর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।

“গত রোববার রাত সাড়ে দশটার দিকে গোদনাইলের এনায়েতনগর এলাকায় আমার বাড়ির সামনে এসে চাঁদা না দেওয়ায় অস্ত্র দিয়ে আমাকে খুনের হুমকি দেয়,” অভিযোগ করেন রাজু।

অভিযোগটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

সর্বশেষ

জনপ্রিয়