নারায়ণগঞ্জ ক্লাবের সংস্কারকৃত গেস্ট হাউজের উদ্বোধন
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ৪র্থ তলায় নতুনভাবে সংস্কার ও আধুনিকায়ন করা ৭ কক্ষের গেস্ট হাউজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের সভাপতি এম. সোলায়মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ৪ তারকা মানের গেস্ট হাউজটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের নামাজঘরে গেস্ট হাউজটির সার্বিক কল্যাণ, ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সদস্য ও অতিথিদের মঙ্গল কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালনা পর্ষদের সদস্য মো. হারুন-অর-রশীদ, আলতাফ হোসেন, উজ্জল হোসেন, খান আব্দুল কাদির মাহবুব (বাবু) ও কাজী আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
এ সময় ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, নতুনভাবে সংস্কার ও আধুনিকায়ন করা গেস্ট হাউজটিতে আন্তর্জাতিক মানের আবাসন সুবিধা নিশ্চিত করতে আধুনিক নকশা, উন্নত সুযোগ-সুবিধা ও আরামদায়ক পরিবেশের সমন্বয় করা হয়েছে।
কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, নতুন এই সংযোজন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সদস্য ও অতিথিদের আবাসন সুবিধাকে আরও সমৃদ্ধ করবে এবং ক্লাবের সেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।





































