১৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৫, ১৯ জুন ২০২৬

আপডেট: ২২:০৮, ১৯ জুন ২০২৬

অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ডনচেম্বার প্রভাতি সংসদ মাঠে অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবল লীগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কিশোরদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টায়  টিম ক্রিয়েটিভের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু  এবং নাসিক ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টিম ক্রিয়েটিভের প্রধান সংগঠক আলমগীর হোসেন আলম।

প্রধান অতিথির বক্তব্যে তারিকুল ইসলাম সুজন বলেন, খেলাধুলা ও জ্ঞানচর্চা একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, এই কিশোররাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।

তিনি আরও বলেন, শুধু খেলোয়াড় তৈরি নয়, ভালো মানুষ তৈরির লক্ষ্য নিয়েও কাজ করতে হবে। টিম ক্রিয়েটিভের এই উদ্যোগ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক আলমগীর হোসেন আলম বলেন, কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যেই এই ফুটবল লিগ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশই মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়