০৭ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৬, ৭ জুন ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন মাসুদুজ্জামান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন মাসুদুজ্জামান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। রবিবার (৭ জুন) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৭৪ ভোটের মধ্যে ৭০ ভোট পেয়ে বিজয়ী হন।

এবারের বিসিবি নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। বিসিবির ক্যাটাগরি-২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নেন মাসুদুজ্জামান। 

ক্যাটাগরি-২ এ মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মাসুদুজ্জামানসহ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

মাসুদুজ্জামান বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়