১৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৫, ১২ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বাদ মাগরিব ক্লাবের টেনিস কোর্ট প্রাঙ্গণে টেনিস বিষয়ক উপ-কমিটির সদস্য সাইফুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান।

উদ্বোধনী অনুষ্ঠানে টেনিস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো. জাহিদ হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালনা পর্ষদ সদস্য মো. আলতাফ হোসেন, খান আব্দুল কাদির মাহবুব বাবুসহ টেনিস উপ-কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়