২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের সাফল্য

মালয়েশিয়ায় বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের সাফল্য

মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী (ডব্লিউআইসিই)-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রৌপ্যপদক অর্জন করেছে নারায়ণগঞ্জের রোবটিক্স দল ‘রোবোবি ইনোভেটরস’।

রোবোবি ইনোভেটরসের দলনেতা মোস্তাকিম রহমান মাহির জানান, বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবক ও রোবটিক্স দলের সঙ্গে প্রতিযোগিতা করে তারা এ সাফল্য অর্জন করেছে।

প্রতিযোগিতার আয়োজকদের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (আইওয়াইএসএ) ও সেগি ইউনিভার্সিটির আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেগি ইউনিভার্সিটি কোটা দামানসারায় এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তথ্যপ্রযুক্তি ও রোবটিক্সসহ বিভিন্ন বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকেরা এতে অংশ নেন।

রোবোবি ইনোভেটরসের পাঁচ সদস্য হলেন—হেরিটেজ স্কুলের এ-লেভেলের শিক্ষার্থী ও দলনেতা মোস্তাকিম রহমান মাহির, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ইফতেখার মাহমুদ রোহান, একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মুবীন আহমেদ, পেনি বি সলিউশনের এ-লেভেল (এএস) শিক্ষার্থী স্পন্দন সাহা এবং এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের এ-লেভেলের শিক্ষার্থী মো. তামিমুল ইসলাম মাহি।

দলনেতা মোস্তাকিম রহমান মাহিরের আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় এর আগেও সাফল্য রয়েছে। ২০২৪ সালে একই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী বাংলাদেশের ‘টিম অ্যাটলাস’-এর সদস্য ছিলেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়