০৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৬, ৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসায় গেছেন মহানগর বিএনপির সাবেক নেতা ও সমাজসেবক মনির হোসেন সরদার।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর মিশনপাড়া এলাকায় টিপুর বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন মনির হোসেন সরদার। এ সময় তিনি টিপুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে পরিবারের পক্ষ থেকেও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়