০৩ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৪, ২ অক্টোবর ২০২৬

রূপগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক আজিজুল ও সদস্য সচিব শাখাওয়াত

রূপগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক আজিজুল ও সদস্য সচিব শাখাওয়াত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. আজিজুল হাকিম রাতুল এবং মো. শাখাওয়াত হোসেন তারেককে সদস্য সচিব করা করে, আগামী ছয় মাসের জন্য ৪৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ ও সদস্যসচিব জোবায়ের হোসেন স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সা. অব.মো.ইলিয়াস মিয়া ও মোমেন প্রধানকে। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো.মোহন মিয়া, মো. শহিদুল্লাহ খান, অ্যাডভোকেট ওহাব মিয়া, মো. সালাউদ্দিন দেওয়ান মাস্টার ও সোহেল রানা সুলতান।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মোছা. সাদিয়া আক্তার ও মো. ইশতিয়াক আহমেদ। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন ব্যারিস্টার মো. আরিফুল ইসলাম মিলন, মো. ফরহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, মো. শাকিল মিয়া, মো. মহিউদ্দিন খান, মো. হাসান আহমেদ ও সেতুল হাসান।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. সেলিম মিয়া। সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক জাবেদুল হক সিয়াম। সহসাংগঠনিক সম্পাদক পদে রয়েছে মো. গাফফার চৌধুরী, মো. গোলাম রাব্বানী, মো. স্বপন মিয়া, মোমেন মোল্লা, হারুন খান, মো. আবুল কালাম আজাদ ও ইমরান হোসেন ইমন।

দপ্তর সম্পাদক মো. সাফিন খন্দকার এবং সহদপ্তর সম্পাদক করা হয়েছে মোছা. নুসরাত তাবাসসুমকে।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শাহাবুদ্দিন পাঠান, মো. রাকিবুল হোসেন শ্রাবন, মো. সাব্বির আহমেদ, মো. সেলিম রানা, মো. রুবেল মিয়া, মো. সিয়াম আহমেদ, মোছা. গোলাপি বেগম, মো. জুবায়ের হাসান নিবির, মো. ইমরান হোসেন, মো. জাহিদুল ইসলাম পলক, মো. মিলটন মিয়া, মো. অনিক মিয়া, মো. হাছান, মো. নাঈম মিয়া, মো. ইব্রাহিম, নূর মোহাম্মদ ও মাসুদ রানা।

সর্বশেষ

জনপ্রিয়