২৯ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৪, ২৮ আগস্ট ২০২৬

আপডেট: ২০:০৫, ২৮ আগস্ট ২০২৬

মহানগর জামায়াতের ‘দায়িত্বশীল শিক্ষা শিবির’ অনুষ্ঠিত

মহানগর জামায়াতের ‘দায়িত্বশীল শিক্ষা শিবির’ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে থানা মজলিসে শুরা সদস্যদের নিয়ে দিনব্যাপী ‘দায়িত্বশীল শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) আয়োজিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের দায়িত্বশীলদের যোগ্য, আদর্শবান ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি পরিবারের সদস্যদেরও আদর্শের আলোকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শিক্ষা শিবিরে পবিত্র কোরআন থেকে দরস পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ। বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মো. আব্দুর রব।

অনুষ্ঠানে জেলা জামায়াতের সাবেক আমির মমিনুল হক সরকার উপস্থিত ছিলেন।

মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সঞ্চালনায় রুকনদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার।

এ সময় কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সেক্রেটারি প্রকৌশলী মো. মানোয়ার হোসাইন, মহানগরীর সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন, মো. জাকির হোসেনসহ মহানগরী কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

শতাধিক দায়িত্বশীল নেতার অংশগ্রহণে দিনব্যাপী এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়