২৯ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪৮, ২৮ আগস্ট ২০২৬

মাদকমুক্ত এলাকা গড়তে সামাজিক প্রতিরোধের আহ্বান এমপি আল আমিনের

মাদকমুক্ত এলাকা গড়তে সামাজিক প্রতিরোধের আহ্বান এমপি আল আমিনের

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মাদক শুধু ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের সমস্যা। মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে মাদকসেবীদের পাশাপাশি মাদক বিক্রেতাদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

শুক্রবার (২৮ আগস্ট) এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ি বায়তুল জুমুআ মসজিদে পবিত্র জুমুআর নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল আমিন বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আলেম-ওলামা, মুরব্বি ও এলাকাবাসীকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দল-মতের ঊর্ধ্বে উঠে এলাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি এলাকার গ্যাসলাইনসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা শোনেন। উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সুযোগ না দেওয়ার কথা উল্লেখ করে জনগণকে অনিয়মের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার আহ্বান জানান।

জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে জবাবদিহিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো প্রোটোকল বা মধ্যস্থতাকারী ছাড়াই মানুষ সরাসরি তার কাছে নিজেদের সমস্যা ও মতামত জানাতে পারবেন। জনপ্রতিনিধির কোনো ভুল হলে জনগণ যেন তা সরাসরি ধরিয়ে দিতে পারেন এটাই পরিবর্তনের রাজনীতির অংশ হওয়া উচিত।

জুমুআর নামাজ শেষে তিনি মসজিদে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে খোঁজখবর নেন।

সর্বশেষ

জনপ্রিয়