২৯ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৩, ২৮ আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে বড় আয়োজনের প্রস্তুতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে বড় আয়োজনের প্রস্তুতি

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ হবে পুরো নারায়ণগঞ্জের আকর্ষণ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশের মানুষ ভালোবাসে। তাঁর কর্মকাণ্ডে তিনি আজ জনপ্রিয়তার অনন্য উচ্চতায় পৌঁছেছেন। এর প্রতিফলন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দেখা যাবে। সোনারগাঁ বিএনপি ও অঙ্গসংগঠন সর্বোচ্চ দিয়ে দিনটিকে উদযাপনের চেষ্টা করবে, ইনশাআল্লাহ।’

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, সহ-সভাপতি মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম সরকার, রফিকুল ইসলাম বিডিআর, ডা. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, সাফিন উদ্দিন মজনু, আতাউর রহমান, জয়নাল আবেদীন, আব্দুর রহমান সরকার, আবুবকর সিদ্দিক, আলমগীর মেম্বার ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল করিম উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা, উপজেলা কৃষকদলের সভাপতি ফজলুল হক, জাসাসের সভাপতি আমির হোসেন, ওলামাদলের সভাপতি মাওলানা ওমর ফারুক, যুবদল নেতা মাসুম রানা, রাকিব হাসান, সোহেলা রানাসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও তৃণমূল বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়