২৯ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৫, ২৮ আগস্ট ২০২৬

বন্দরে বুলবুল হত্যার বিচারের দাবিতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

বন্দরে বুলবুল হত্যার বিচারের দাবিতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২১ নম্বর ওয়ার্ডের বন্দর রেললাইন এলাকা থেকে মিছিলটি বের হয়। এতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বন্দর থানা পশ্চিমের নেতাকর্মীসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

মিছিলটি বন্দর রেললাইন এলাকা থেকে শুরু হয়ে বউবাজার ও বন্দর শাহী মসজিদ হয়ে বন্দর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি মুহাম্মাদ নূর হোসেন, মুহাম্মাদ আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা বুলবুল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান তারা।

বিক্ষোভকারীরা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
 

সর্বশেষ

জনপ্রিয়