২৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৬, ২৬ আগস্ট ২০২৬

আপডেট: ২১:০৪, ২৬ আগস্ট ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার মায়ের কুলখানি অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার মায়ের কুলখানি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়ার মা মরহুমা হামিদা বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বাদ আসর দেওভোগ সাকিম আলী জামে মসজিদে মরহুমার পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুমা হামিদা বেগমসহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর সেন্টু, সদস্য আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ রাজীব ও শাহীন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক রাজু আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হোসেন, সাজু দেওয়ান, সুমন দেওয়ান, বিল্লার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত ২১ আগস্ট শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হামিদা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চার কন্যা ও একমাত্র ছেলে জিয়াউর রহমান জিয়াসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সর্বশেষ

জনপ্রিয়