২৮ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৪, ২৮ জুন ২০২৬

আপডেট: ২২:৩৬, ২৮ জুন ২০২৬

পুরানো অফিস ফিরে পাচ্ছে বিএনপি

পুরানো অফিস ফিরে পাচ্ছে বিএনপি

নগরীর ২ নম্বর রেলগেট সংলগ্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই মহানগর বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হবে। বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, একই জায়গায় তাদের কার্যালয় ছিল বলে জানান বিএনপি নেতারা। ২০১৭ সালে নতুন ভবন (দোয়েল সিটি প্লাজা ১) নির্মাণের জন্য বিএনপি কার্যালয়সহ পুরেনা স্থাপনা ভেঙে ফেলে নাসিক। তখন এ নিয়ে মহানগর বিএনপির এক নেতা সিটি করপোরেশনের বিরুদ্ধে মামলাও করেন। তবে সেই মামলায় জয়ী হয় নাসিক। এদিকে,  নতুন করে কোন প্রক্রিয়ায় নাসিকের ভবনে বিএনপির কার্যালয় দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্নও রয়েছে অনেকের মাঝে।

জানা যায়, ২ নম্বর রেলগেট এলাকার কার্যালয় হাতছাড়া হওয়ার পর সভা সমাবেশ ও সাংগঠনিক কাজ করতে গিয়ে বাধার সম্মখীন হয় দলীয় নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর অন্তত চারটি স্থানে কার্যালয় হিসেবে বেঁছে নিলেও নানান জটিলতায় একটিও স্থায়ী হয়নি। তবে শীঘ্রই নতুন কার্যালয় উদ্বোধনের খবরে উচ্ছাস প্রকাশ করেছেন অনেকে।

মহানগর বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা আওলাদ হোসেন বলেন, এখানে তো আগেই আমাদের কার্যালয় ছিল। কিন্তু সেটা ভেঙে ফেলার পর যখন যেই নেতার নেতৃত্বে কমিটি আসতো, তার বাড়িই কার্যালয় হয়ে যেত। এখন যদি একটা স্থায়ী বসার জায়গা হয় তাহলে খুবই ভালো হবে। আমরাও সুন্দর ভাবে দলীয় কাজ করতে পারবো।

মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এ বিষয়ে বলেন, দোয়েল সিটি প্লাজায় আমাদের বিএনপির অফিস হচ্ছে। ভেতরের কিছু কাজ এখনো বাকি রয়েছে। কাজগুলো শেষ হলে দ্রুতই নতুন অফিসে আমাদের দলীয় কার্যক্রম শুরু হবে।

সর্বশেষ

জনপ্রিয়