কাশীপুরে শহীদ রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের শহীদ মাবরুর হোসাইন রাব্বির স্মরণে ‘শহীদ রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৭ জুন) বিকেলে ফতুল্লার কাশীপুর ইউনিয়নে জেলা যুবশক্তির সংগঠক ও এনসিপির সদর উপজেলার সাবেক সদস্য এস এম আবু সুফিয়ানের নেতৃত্বে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন শহীদ মাবরুর হোসাইন রাব্বির পিতা এবং জেলা ও মহানগর এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে শহীদ মাবরুর হোসাইন রাব্বির স্মৃতিকে স্মরণ করে এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।





































