ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নবনির্বাচিত মহাসচিব ও কমিটিকে অভিনন্দন
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ নব মনোনীত মহাসচিব ও কমিটিকে অভিনন্দন জানান।
শনিবার (২৭ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ বৈঠক বিজয় নগরস্থ ফারস হোটেল এন্ড রিসোর্টসে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোন রাজনৈতিক সংগঠন না বরং শরীয়াহ পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। শরীয়াহ ও ইসলামকে প্রধান্য দিয়েই আমরা রাজনৈতিক কৌশল নির্ধারণ করি তাতে বাহ্যিক চড়াই-উৎরাই আমরা মেনে নেই। সময় থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সেজন্য দলকে আরো সুসংহত করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে। কারণ জাতির প্রত্যাশা পূরণে দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে তুলছে।
বিগত সেশনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়ামে সদস্য করা হয়েছে। অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ ২০০৮ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দলের প্রতি তার অবদানকে স্বীকৃতি দিয়ে শুরা অধিবেশনে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
শুরার বৈঠকে ৫৪ জন সদস্যের নাম ঘোষণা হয়। পরবর্তীতে তাদের দফতর বন্টন করা হয়।





































