২৮ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩১, ২৭ জুন ২০২৬

মেয়েকে আটকে রেখে জীবননাশের হুমকি, থানায় অভিযোগ বাবার

মেয়েকে আটকে রেখে জীবননাশের হুমকি, থানায় অভিযোগ বাবার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় এক যুবক তার স্ত্রীকে আটকে রেখে মারধর করছে এবং শ্বশুরকে জীবননাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

অভিযোগকারী মোঃ সোরাব (৪২) জানান, প্রায় এক বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক তার মেয়ে সুরাইয়া ওরফে সুমাইয়ার (২০) সঙ্গে জামতলা, ধোপাপট্টি এলাকার মেমিনের (২৫) বিবাহ হয়। বিয়ের পর থেকেই শুরু হয় নির্যাতন।

থানায় লিখিত অভিযোগে বলা হয়, মেমিনের মা ছাবিনা বেগমের (৪৫) ইন্ধনে জামাই যৌতুকের দাবিতে মেয়েকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করত। ভরণপোষণ দিত না। রাত-বিরাতে মাদক সেবন করে বাসায় এসে পাশবিক অত্যাচার চালাত।

সোরাব জানান, বিষয়টি জানার পর তিনি জামাইকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বরং দিন দিন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মেয়েকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হতো না।

অভিযোগকারী আরও জানান, গত ২৬ জুন রাত আনুমানিক ৯টার সময় তার মেয়ে প্রতিবেশীর ইমো আইডি থেকে মেসেজ করে জানায় যে মেমিন তাকে বেধরম মারধর করে আটকে রেখেছে। পাশাপাশি হুমকি দিয়েছে মেয়েকে আনতে গেলে বা এ নিয়ে কোনো বাড়াবাড়ি করলে মেয়েসহ বাবাকে জীবনে শেষ করে দেবে।

সোরাব বলেন, মেয়েকে আনতে গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছি। পরিবারের সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দিতে এসেছি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামবুব আলম বলেন, এই বিষয়টি আমি অবগত নাই। তবে খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে দ্রুতই ব্যবস্থা নেব।

সর্বশেষ

জনপ্রিয়