২৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৫, ২৫ জুন ২০২৬

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি করার সময় ৮৫ পুড়িয়া গাঁজাসহ সিয়াম (২১) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী  পুলিশ। 

গত বুধবার (২৪ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে বন্দর থানার মাহামুদনগরস্থ জনৈক জনী মিয়ার মুদি  দোকানের সামনে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সিয়াম বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার আলমগীর মিয়ার ছেলে। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক মো. হানিফ বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-। 

মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ জানায়, ধৃত মাদক ব্যবসায়ী সিয়াম দীর্ঘ দিন ধরে বন্দর মাহামুদনগর ও বেঁধেপট্রি এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল।

পরে উল্লেখিত মাদক মামলায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।  

সর্বশেষ

জনপ্রিয়