২৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪৭, ২৫ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে স্বামীর যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে স্বামীর যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় সাজেদা আক্তার (২৬), নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বাদী শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় সিআর-৫৫৮/২৪ নম্বর নালিশি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলী আদালত) বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সিদ্ধিরগঞ্জ থানার এএসআই সোহেল জানান, আদালতের নির্দেশনা মোতাবেক ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়