২৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১২, ২৫ জুন ২০২৬

আড়াইহাজারে রিপন হত্যা মামলায় গ্রেপ্তার ১

আড়াইহাজারে রিপন হত্যা মামলায় গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের রিপন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আমজাদ হোসেন এ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। সে খালিয়ারচর গ্রামের কামাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদা না পেয়ে গত বছরের ২৫ জুলাই রাতে রিপনকে কুপিয়ে জখম করা হয়। দেড়মাসেরও বেশি সময় ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ১৬ সেপ্টেম্বর মারা যান তিনি। পরদিন রিপনের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত রিপন মিয়া খালিয়ারচর গ্রামের মৃত রওশন আলীর ছেলে।

নিহতের স্ত্রী নুরজাহান বেগম বলেন, “আমার স্বামীর কাছে সেন্টু মিয়া, রিজভী, পিয়ার আলী, আউয়ালের নেতৃত্বে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে না পারায় আমার স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ২৭ জুলাই রাত আড়াইটার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে আগে থেকে সেখানে থাকা আসামিরা আমার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। অবস্থা খারাপ হওয়ায় দীর্ঘদিন ঢাকা মেডিকেলে আইসিইউতে রেখে চিকিৎসা করা অবস্থায় মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, রিপন হত্যার এজাহারভুক্ত আসামি আমজাদ হোসেনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাকে ওই মামলায় আদালতের মাধ্যমে কারাগারো পাঠানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়