০৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৯, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:৪০, ৬ আগস্ট ২০২৬

ত্বকী হত্যার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন শনিবার

ত্বকী হত্যার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন শনিবার

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। 

আগামী শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস পূর্ণ হলো। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের চিহ্নিত ঘাতকচক্র ত্বকীকে হত্যা করে। এ হত্যাকাণ্ডের এক বছর পর, ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করে এবং দেশবাসীকে এ বিষয়ে অবহিত করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার সরকারের আমলে প্রায় সাড়ে ১১ বছর এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু হয়নি। এছাড়া, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিএনপি সরকারের দুই বছর অতিবাহিত হলেও এখনো পর্যন্ত এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়নি এবং বিচার কার্যক্রমও শুরু হয়নি বলে দাবি করা হয়।

এ কর্মসূচিতে সর্বস্তরের নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

সর্বশেষ

জনপ্রিয়