ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬০ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি
ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬০ মাস। ইতোমধ্যে তিনটি সরকারের বদল হলেও আদালতে অভিযোগপত্র জমা দিয়ে এখনো বিচার প্রক্রিয়া শুরু করা হয় নাই। শেখ হাসিনার নির্দেশে তার সরকার সাড়ে এগার বছর এ বিচারটি বন্ধ করে রাখেছিল। পরে অন্তর্বর্তী কালীন সরকার বিচার প্রক্রিয়া শুরু করলেও তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি হয় নাই। বর্তমান সরকারের মেয়াদে এখনো অভিযোগপত্র জমা পড়ে নি। ত্বকী হত্যা দেশে চারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার উদাহরণ।





































