চাষাঢ়ায় ‘ফুড অ্যান্ড ফ্যাশন কালেকশন’ এর শোরুম উদ্বোধন
নারায়ণগঞ্জের চাষাঢ়ার ল্যাবএইড গলির ফিউশন স্কয়ার মার্কেটে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতির উদ্যোগে ‘ফুড অ্যান্ড ফ্যাশন কালেকশন’ নামে নতুন একটি শোরুমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাঁনমারি মাজার মসজিদের মোয়াজ্জেম মো. ইসমাইল হোসেন শোরুমের সফলতা কামনায় দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে শোরুমটির পরিচালক সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি বলেন, “‘ফুড অ্যান্ড ফ্যাশন কালেকশন’ একটি আধুনিক ব্র্যান্ড হিসেবে তরুণ প্রজন্ম ও কর্মজীবী মানুষের ফ্যাশন চাহিদা পূরণে কাজ করবে। একই সঙ্গে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও সুস্বাদু নানা ধরনের খাবারও আমাদের শোরুমে পাওয়া যাবে।” তিনি প্রতিষ্ঠানটির জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক ও নাট্যকর্মী এম. আর. হায়দার রানা, সাংবাদিক মিঠুন মিয়া, কবি ও সাংবাদিক মোখলেছুর রহমান তোতা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, কবি ও সাংবাদিক কাজি আনিসুল হক হীরা, সাংবাদিক ও রাজনীতিক সেলিম আহমেদ, সাংবাদিক অপু রহমান, সাংবাদিক ফয়সাল আহমেদ, দেলোয়ার প্রধান উজ্জ্বল, সাংবাদিক বদরুজ্জামান রতন, মাহাবুবুর রহমান খান রাতুল, সাংবাদিক মো. আসলাম মিয়া, ব্যবসায়ী ও সমাজসেবক জে. আর. রাসেল আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ফুড অ্যান্ড ফ্যাশন কালেকশন’-এর উদ্বোধনের মাধ্যমে চাষাঢ়ার ফিউশন স্কয়ার মার্কেটে নারীদের আধুনিক পোশাক, ফ্যাশন পণ্য ও ঐতিহ্যবাহী খাবারের সমন্বয়ে নতুন একটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। তারা শোরুমটির সফলতা কামনা করেন।





































