শুক্রবার নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হবে।
আগামী শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১০ জুন) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আলোচনা, সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন থাকবে। আলোচনা পর্বে অংশ নেবেন নাট্যব্যক্তিত্ব এবং সংস্কৃতিজন ।
এছাড়া আমন্ত্রিত সংগঠন হিসেবে সাংস্কৃতিক সংগঠন উন্মেষ, চন্দ্রবিন্দু ও যোদ্ধা সংগীত ও আবৃত্তি পরিবেশন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অংকন রানা।





































