১৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৩, ১৯ জুন ২০২৬

ঐতিহ্যবাহী কদম রসুল দরগাহে এমপি কালাম ও ডিসি রায়হান কবির

ঐতিহ্যবাহী কদম রসুল দরগাহে এমপি কালাম ও ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক কদম রসুল দরগাহ শরীফ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

শুক্রবার (১৯ জুন) বাদ জুমা নবীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক এ স্থাপত্য ও ধর্মীয় নিদর্শন পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে সংসদ সদস্য ও জেলা প্রশাসক দরগাহ জিয়ারত করেন এবং এই প্রাচীন স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব, বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। দরগাহ শরীফের মোতওয়াল্লী ও খাদেমরা তাঁদের স্বাগত জানান এবং স্থানটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।

এ সময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফেরদৌস ওয়াহিদ সুমন।

এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে উপস্থিত ছিলেন বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে এমপি আবুল কালাম ও ডিসি রায়হান কবির বলেন, "কদম রসুল দরগাহ শুধু নারায়ণগঞ্জের নয়, এটি সারা দেশের গর্ব ও মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন। এই স্থাপনার যথাযথ উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং ধর্মীয় গাম্ভীর্য বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।"

সর্বশেষ

জনপ্রিয়