১৭ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৮, ১৭ জুন ২০২৬

আপডেট: ১৯:২৪, ১৭ জুন ২০২৬

তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক প্রকাশ

তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক প্রকাশ

নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখা।

বুধবার (১৭ জুন) এক প্রেসবিবৃতিতে তারা এ  শোক প্রকাশ করে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, মরহুমার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

তারা আরও বলেন, একজন মায়ের মৃত্যু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

সর্বশেষ

জনপ্রিয়