১৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২২, ১৯ জুন ২০২৬

সাংবাদিক ইমনের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সাংবাদিক ইমনের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বন্দরে নাগরিক টিভির বন্দর প্রতিনিধি শাহরিয়ার প্রধান ইমনের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) এ উপলক্ষে পরিবারের উদ্যোগে চরঘারমোড় এলাকার নিজ বাসভবনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআনখানি, জুমার নামাজের পর দোয়া মাহফিল ও গণভোজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের আহ্বায়ক সাব্বির আহমেদ সেন্টু, আবুল হোসেন, মনির হোসেন, আবু তালেব, শামসুল হক, সেলিম মিয়া, নুর মোহাম্মদ, জনি আহমেদ, মোশাররফ হোসেন, হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিলাদ মাহফিল পরিচালনা করেন নরপদী প্রধানবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইমাম হোসাইন রেজা। দোয়া পরিচালনা করেন নরপদী প্রধানবাড়ি এলাকার মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী।

দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়