শুক্রবার ত্বকীর সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও মিলাদ
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর উপলক্ষ্যে শুক্রবার তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে নয়টায় বন্দর সিরাজ শাহ’র আস্তানায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ মার্চ) সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি ও সাংবাদিক হালিম আজাদ সাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর। এ উপলক্ষ্যে ঐ দিন শুক্রবার সকাল সাড়ে নয়টায় বন্দর সিরাজ শাহ’র আস্তানায় ত্বকীর সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।





































