০৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৭, ৪ মার্চ ২০২৬

ভারতীয় নাগরিকসহ ৭৪ জন ফিরে পেলেন হারানো মোবাইল

ভারতীয় নাগরিকসহ ৭৪ জন ফিরে পেলেন হারানো মোবাইল

নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা ৭৪টি হারানো মোবাইল উদ্ধার করেছে। এসব মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন।

জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার মোবাইল ফোনগুলোর মধ্যে একটি স্যামসাং গ্যালাক্সি মডেলের মোবাইল ভারতের রাজস্থান প্রদেশের একজন ভারতীয় নাগরিকের। মোবাইলটি ভারতের রাজস্থান থেকে হারানোর পর মোবাইল ফোনের প্রকৃত মালিক নারায়ণগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি শাখা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। ইতোমধ্যেই মোবাইল ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফেরত দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত ৭৪টি মোবাইল ফোনের বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৪ হাজার ৪১১ টাকা।

সর্বশেষ

জনপ্রিয়