টেক্সটাইল ডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস এসোসিয়েশনের ইফতার
বাংলাদেশ টেক্সটাইল ডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) চাষাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো. মোজাম্মেল হক, সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, সহ সভাপতি মো. জাহাঙ্গীর আলম তালুকদার, সহ-সভাপতি বলরাম সাহা, মো.শফিকুল করিম, মো. জসিম উদ্দিন, সুরজিত রায়, সুব্রত কুমার সাহা, মো. ফারুক হোসেন, উত্তম কুমার রায়, বিশ্বজিত সাহা, শুভ ভক্ত, মো. অহিদুর ইসলাম সহিদ, হযরত আলী ও নয়ন দেবনাথ সহ বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





































