রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ মার্চ) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে ঘর নির্মাণের জন্য টিন বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা তুলে দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।





































