০৪ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৩৭, ৪ মার্চ ২০২৬

মুসলিম একাডেমি পরিচালকের মৃত্যুতে তৈমূরের শোক

মুসলিম একাডেমি পরিচালকের মৃত্যুতে তৈমূরের শোক

নারায়ণগঞ্জ মুসলিম একাডেমির পরিচালক (সমাজ কল্যাণ) জনাব মো. মনির হোসেন খান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিনিয়র এডভোকেট ড. তৈমূর আলম খন্দকার।

শোক বার্তায় তৈমূর বলেন, “তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক, মানবিক ও সৎ ব্যক্তিত্বের অধিকারী। সমাজের কল্যাণে তাঁর নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা মুসলিম একাডেমিসহ সর্বস্তরের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো একজন সংগঠক ও মানবিক মানুষকে হারানো সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।

আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন। আমিন।”
 

সর্বশেষ

জনপ্রিয়