০৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৫, ৪ মার্চ ২০২৬

দুই শতাধিক দুস্থদের মাঝে ইসলামী ছাত্র মজলিসের ইফতার বিতরণ 

দুই শতাধিক দুস্থদের মাঝে ইসলামী ছাত্র মজলিসের ইফতার বিতরণ 

দুই শতাধিক দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে  ইফতারী বিতরণ করেছে ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা। ১৪ রমজান (৪ মার্চ-২০২৬), বুধবার বিকালে শহরের ৫ নং ঘাট, চাষাঢ়া রেললাইন থেকে ইসদাইর বাজার পর্যন্ত দুটি গ্রুপে ঘুরে ঘুরে ইফতার বিতরণ করা হয়। 

এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ আহমদ, সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি তৌফিক বিন হারিছ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, ফতুল্লা থানা সভাপতি মুহাম্মদ নুরনবী, সদর থানা সেক্রেটারি আরিফুল ইসলাম, প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়