জাতীয় ত্বকী প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ২০ নভেম্বর
দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৬-এর ফল প্রকাশিত হয়েছে। আগামী ২০ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
এবার সারা দেশ থেকে চিত্রাঙ্কনে প্রায় সাড়ে ৮০০ এবং রচনায় ৩০০ প্রতিযোগী অংশ নিয়েছে। দুই বিষয়ের প্রতিটিতে তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছয় বিভাগের প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক’ দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবে বিশেষ ক্রেস্ট, বই ও সনদ। প্রতিটি বিভাগের সেরা দশে থাকা অন্য প্রতিযোগীদেরও ক্রেস্ট, বই ও সনদ দেওয়া হবে। সেরা দশজনের ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হবে স্মারক ‘ত্বকী’।
রচনা প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ‘আমার স্কুল’ বিষয়ে প্রথম হয়েছে বগুড়ার তাহমিদ আনান জারিফ, দ্বিতীয় নারায়ণগঞ্জের অমিয় চক্রবর্তী এবং তৃতীয় ঢাকার পার্বন সাহা। সেরা দশে আরও রয়েছে ঢাকার নামিরাহ নূর, নারায়ণগঞ্জের সৌভিক সাহা ও নূর আলী ইয়ামিন, যশোরের তাযকিয়া তায়্যেবা জ্বীম, বগুড়ার মো. আহসান হাবীব নূর, ঝিনাইদহের জাহান জাইমা এবং নারায়ণগঞ্জের শুভজিত বিশ্বাস।
‘খ’ বিভাগে ‘শিশু নির্যাতন চাই না’ বিষয়ে প্রথম হয়েছে বগুড়ার নাফিম হায়াত, দ্বিতীয় ঢাকার মুহিব ই যাহরা ফিজা এবং তৃতীয় রংপুরের আরণ্যক পাল প্রাচুর্য। সেরা দশে আরও রয়েছে নারায়ণগঞ্জের নুসাইবা জাহান জ্যোতি, বগুড়ার দিশা রানী বসাক, নারায়ণগঞ্জের ফামিন ইসলাম সুন্নাত, বগুড়ার তাসফিক আহমেদ, ময়মনসিংহের শেখ রাইছা, ঢাকার মো. তাওহীদুল ইসলাম এবং নারায়ণগঞ্জের ঐশি সিংহ।
‘গ’ বিভাগে ‘ত্বকীকে নিয়ে রচনা’য় প্রথম হয়েছে যশোরের অশেষ লস্কর, দ্বিতীয় ঢাকার নুসাইবা বিনতে সাহেদ এবং তৃতীয় নারায়ণগঞ্জের আমানুর রহমান। সেরা দশে আরও রয়েছে ময়মনসিংহের রামিছা আক্তার মীম, জামালপুরের মো. নাজমুল হাসান খান, যশোরের নির্ভীক পাল চৌধুরী, খুলনার ফারহানা আক্তার এ্যানি, ঝিনাইদহের ফারবিন ফাইজা, ঢাকার মো. নাফিস ইশতিয়াক এবং অলি ত্রিপুরা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয়েছে বগুড়ার শ্রেয়সী সরকার, দ্বিতীয় ঢাকার আনহিতা রেদোয়ান আভা এবং তৃতীয় বগুড়ার শরিকাতুল জান্নাত সোফী। সেরা দশে আরও রয়েছে নারায়ণগঞ্জের রাভিভ মুহাম্মদ তিহামী, বগুড়ার মো. সাইফান আরিজ মুস্তাকিম ও রৌধিয়া আজাদ, নারায়ণগঞ্জের আনজারা বিন আরমান এবং ঢাকার নুহা তাহযীব, আঈশা আমাতুল্লাহ ও রাইনা নুরতাজ।
‘খ’ বিভাগে প্রথম হয়েছে ঢাকার আরুশি হাসনাত, দ্বিতীয় বগুড়ার সেরা তালুকদার এবং তৃতীয় ঢাকার ইয়াসনা জামান। সেরা দশে আরও রয়েছে বগুড়ার নুজহাত মুমতাহিনা (মেহেক) ও মো. জারিফ হায়াত, ঢাকার সুজানা তামরিন রাইয়া, অভিরূপ চৌধুরী শৌর্য, মো. সাহ্ল আবদুল্লাহ ও তাসফিয়া মহিব সামিরা এবং নারায়ণগঞ্জের মাহমুদুল হাসান মিশকাত।
‘গ’ বিভাগে প্রথম হয়েছে জয়পুরহাটের জয়পাল, দ্বিতীয় বগুড়ার দিশা রানী বসাক এবং তৃতীয় বগুড়ার মো. আমিনুল মোমিনিন স্বচ্ছ। সেরা দশে আরও রয়েছে নারায়ণগঞ্জের সৌভিক সাহা, বগুড়ার আলী আহম্মেদ সাইফ, মৌমিতা ভৌমিক ও ঈশান সাহা, নারায়ণগঞ্জের রুহাম্মীন আমরিন রুহানী, বগুড়ার স্নেহা মানি এবং ঢাকার আরাফাত ইসলাম।
প্রতিযোগিতায় রচনার চূড়ান্ত বিচারক ছিলেন আনু মুহাম্মদ ও রফিউর রাব্বি। চিত্রাঙ্কনের চূড়ান্ত বিচারক ছিলেন রফিকুন নবী, জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।





































