চাষাঢ়াসহ শহরের বিভিন্ন এলাকায় জামায়াতের গণসংযোগ, লিফলেট বিতরণ
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াসহ আশপাশের এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ পক্ষ উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে চাষাঢ়া, মিশনপাড়া, আমলাপাড়া ও ডন চেম্বারসহ আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ পক্ষের বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর আবদুল কাইয়ুম, মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জামায়াত নেতা নজরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































