১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:১১, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়

শুধু ফলাফল নয়, মানবিক মূল্যবোধেও গুরুত্ব দিতে হবে: ডিসি

শুধু ফলাফল নয়, মানবিক মূল্যবোধেও গুরুত্ব দিতে হবে: ডিসি

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স (এমডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদকাসক্তি ও মাদক গ্রহণের মতো ক্ষতিকর প্রবণতা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব, অনলাইন কার্যক্রম ও দৈনন্দিন আচরণের বিষয়ে অভিভাবকদের নিয়মিত নজরদারি রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে তাদের গড়ে তুলতে হবে।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং অভিভাবক-শিক্ষক সমন্বয় আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়