১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন মামুন মাহমুদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্যসচিব শাহ আলম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম মাস্টার, যুবদল নেতা ইকবাল হোসেন ও ছাত্রদল নেতা মেহেদী ফারহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণের মাধ্যমে জলজ সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সর্বশেষ

জনপ্রিয়