১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:২০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জেলা এলডিপির সাধারণ সম্পাদকের পদত্যাগ

জেলা এলডিপির সাধারণ সম্পাদকের পদত্যাগ

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন মো. সুমন দেওয়ান।

ব্যবসায়িক জটিলতা ও আর্থিক চাপের কারণ দেখিয়ে গত শনিবার (১২ সেপ্টেম্বর) দলের চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।

পদত্যাগপত্রে সুমন দেওয়ান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এলডিপির সঙ্গে যুক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক পরিচালনাগত জটিলতা ও আর্থিক চাপের কারণে ব্যবসা পুনর্গঠনে পূর্ণাঙ্গ সময় দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। ফলে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

এ কারণে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে দলীয় চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান তিনি।

সুমন দেওয়ান বলেন, “আমি ব্যক্তিগত কারণে দল থেকে পদত্যাগ করেছি। রাজনীতি করতে গিয়ে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন জায়গায় পিছিয়ে পড়েছি, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। তবে আপাতত অন্য কোনো দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই।”

সর্বশেষ

জনপ্রিয়