১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:১৪, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতাকে পাশে বসিয়ে আ.লীগের ওয়ার্ড সভাপতির পদত্যাগ

বিএনপি নেতাকে পাশে বসিয়ে আ.লীগের ওয়ার্ড সভাপতির পদত্যাগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল মালেক। স্থানীয় বিএনপি নেতা ও সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদকে পাশে বসিয়ে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই নেতা পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আব্দুল মালেক বলেন, “আমি বারীনাথপুরের একজন কৃষক। এই কৃষিকাজ করে একে একে ১০ বার পুরস্কার পেয়েছি। আমার জনমত রয়েছে, এজন্য সকলের সঙ্গে মিলেমিশে চলতাম। পরে আমাকে ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়। সে বিষয়ে আমি নিজেও অবগত ছিলাম না। সাবেক সভাপতি মকবুলের মৃত্যুর পর জানতে পারি যে আমি ওয়ার্ড সভাপতির দায়িত্বে আছি।”

পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমি আজ এখান থেকে আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম।”

এ সময় পাশে থাকা স্থানীয় বিএনপি নেতা ও সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ বলেন, “আমরা যেটুকু জানি, ওনার পরিবার বিএনপি পরিবার। এরপরেও মামাকে যেহেতু সবার সঙ্গেই চলতে হয়। ঘটনাচক্রে ওনার নাম কমিটিতে চলে এসেছে। উনি যেহেতু বুঝতে পেরেছেন এবং নিজ ইচ্ছায় পদত্যাগ করতে চেয়েছেন, আমরা বলেছি তাহলে মিডিয়ার মাধ্যমে করেন, যেন কেউ বিরক্ত না করে।”

সর্বশেষ

জনপ্রিয়