বুধবার ইসলামী আন্দোলনের জুলাই সমাবেশ ও গণমিছিল
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ও শহীদদের স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আগামীকাল বুধবার (৫ আগস্ট) শহরের চাষাড়া শহীদ মিনারে বিকাল ৩টায় সমাবেশ ও গণমিছিল আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগষ্ট) এক প্রেস বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাও. দ্বীন ইসলামের সভাপতিত্বে সমাবেশ ও গণ-মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের মুহতারাম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাও. আরিফুল ইসলাম।
তাছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর জুলাই আন্দোলনের ফটো এক্সিবিশন ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করেছে।





































