০২ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৯, ২ জুলাই ২০২৬

জুলাই শহীদ স্বজনের কবর জিয়ারত ও দোয়া ইসলামী ছাত্র আন্দোলনের

জুলাই শহীদ স্বজনের কবর জিয়ারত ও দোয়া ইসলামী ছাত্র আন্দোলনের

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদ মো. আবুল হাসান স্বজন এর কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের অধীন বন্দর থানা পশ্চিম শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে জুলাই শহীদ মো. আবুল হাসান (স্বজন)-এর কবর জিয়ারত শেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক এম মাহদী হাসান, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ নাঈম ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়