০১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৬, ১ জুলাই ২০২৬

ডিআইটি মসজিদ প্রাঙ্গণে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র বৃক্ষরোপণ কর্মসূচি

ডিআইটি মসজিদ প্রাঙ্গণে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণে ‘গাছ লাগান-পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৭৫টি গাছের চারা রোপণ করেছে সামাজিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসী।

বুধবার (১ জুলাই) দুপুরে শহরের ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ডিআইটি জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আব্দুল আউয়াল। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূর উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুব উদ্দিন আহম্মদ, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, সহ-সম্পাদক হাজী লোকমান আহম্মদ, হাজী আব্দুস সাত্তার ভুট্টু, অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, মহিউদ্দিন মাহমুদ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, ক্রীড়া সম্পাদক হাজী জাহাঙ্গীর কবির পোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহেদুজ্জামান জামান, যুবকল্যাণ সম্পাদক ইমরান শরীফ, কার্যকরী সদস্য হাজী কাইয়ুম নবাব, নজরুল ইসলাম রোমান, মো. শাহেদ হোসেন, হাফেজ মাজহারুল ইসলাম, মো. ইয়াকুব, মারুফ আহম্মেদ হেলাল, মো. শওকত আলী, হাজী আবু সাঈদসহ অন্যান্য সদস্যরা।

সর্বশেষ

জনপ্রিয়