০২ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৬, ২ জুলাই ২০২৬

বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৭ জন আটক

বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৭ জন আটক

নারায়ণগঞ্জের বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর ও ছিনতাইকারী সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন বন্দর উপজেলার পদুঘরস্থ ওলাক এলাকার জব্বার মিয়ার ছেলে জলিল (৩৫), একই উপজেলার কুশিয়ারা এলাকার বাচ্চু মিয়ার ছেলে মহসিন (৪২), বারপাড়া এলাকার আবুল কালাম মিয়ার ছেলে জসিম (৩২), দক্ষিণ কুচিয়ামোড়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে সিফাত (৩১), মুছাপুর এলাকার নাজমুল হকের ছেলে রিয়াদ (৩২), বাজুরবাগ এলাকার মৃত ধনু মিয়ার ছেলে শাহাজালাল (৪২) ও মুছাপুর এলাকার শহর আলী মিয়ার ছেলে সোহেল রানা (৩৩)।

পুলিশ জানায়, বুধবার (১ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে আটক সাতজনকে পুলিশ আইনের ৩৪ ধারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানায়, চোর ও ছিনতাইকারী সন্দেহে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়