০২ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৩, ২ জুলাই ২০২৬

আপডেট: ২০:৫২, ২ জুলাই ২০২৬

বন্দরের দুই ইউনিয়নে ২৪ টন চাল বিতরণ করলেন এমপি আবুল কালাম

বন্দরের দুই ইউনিয়নে ২৪ টন চাল বিতরণ করলেন এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ও বন্দর ইউনিয়নের অসচ্ছল পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার ২৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে দুই ইউনিয়নের মোট ৯৬০টি পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

অনুষ্ঠানে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্বচ্ছতা বজায় রেখে সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করা হচ্ছে।

এ সময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, সরকারি সহায়তা সম্পর্কে জনগণকে অবহিত করাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তিনি বলেন, "আমাদের আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য আপনাদের জন্য কী এসেছে, সেটা যেন আপনারা জানেন। জানলে মানুষ দাবি করতে পারে। মানুষ যখন জানে না, তখন দাবিও করতে পারে না। আজকের অনুষ্ঠান না হলে আপনারা কী জানতেন যে সরকার ৬০ হাজার কেজি চাল দিয়েছে।"

তিনি আরও বলেন, "আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। স্যার যেন এ ধরনের ভালো কাজ করতে পারেন এবং আমাদেরও যেন এমন ভালো কাজে সাথী করেন।"

উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের খাদ্য সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি নিয়ে এসেছে। তারা সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন।

সর্বশেষ

জনপ্রিয়