৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় পৃথক অভিযানে ৬৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ফতুল্লায় পৃথক অভিযানে ৬৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ও সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ফতুল্লার কুতুবপুরের দাপা মসজিদ এলাকার রিপন গাজীর মেয়ে সোনিয়া (২৮) এবং চাঁদপুর সদর উপজেলার সাকুয়া এলাকার আলমাছ মোল্লার ছেলে মো. মানিক ওরফে নয়ন (৩০)। নয়ন বর্তমানে ফতুল্লার শান্তিধারা সাইনবোর্ড এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এসআই মিলন ফকিরের নেতৃত্বে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোনিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন সকাল পৌনে ১১টার দিকে এসআই মো. খালেদুজ্জামানের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ফতুল্লার শান্তিধারা (সাইনবোর্ড) এলাকার ৬ নম্বর রোডে মিজানুর রহমান খোকনের বাড়ির সামনের সড়কে অভিযান চালায়। এ সময় মানিক ওরফে নয়নকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই আগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়