৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দোয়া ও স্মরণ

প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দোয়া ও স্মরণ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সদ্য প্রয়াত সাংবাদিক মো. হাফিজুর রহমান মিন্টু ও সৈয়দ গোলাম বতুল কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের হানিফ খান গেস্ট লাউঞ্জে এ দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রয়াত দুই সাংবাদিকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন সহকর্মীরা। বক্তারা সাংবাদিকতা পেশায় তাদের অবদান, নিষ্ঠা ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কথা তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিকতায় তাদের অবদান সহকর্মী ও নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে শোকবার্তা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘হাফিজুর রহমান মিন্টু একজন পেশাদার ও সুপরিচিত সাংবাদিক ছিলেন। সবার কাছে তার গ্রহণযোগ্যতা ছিল। তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দের এই অবহেলা আমরা মানতে পারছি না।’

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় স্মরণসভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফজলুল বারী, সাইদুল ইসলাম, শফিউদ্দিন বিটু, তমিজ উদ্দিন আহমেদ, অহিদুল হক খান, জামাল উদ্দিন বারী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল ও আরিফ আলম দীপু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম ও নাফিজ আশরাফ, কার্যকরী কমিটির সদস্য আব্দুস সালাম, নাহিদ আজাদ, মাসুমুজ্জামান, এম আর কামাল, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিছুর রহমান জুয়েল, রফিকুল ইসলাম, দিলীপ কুমার মন্ডল, আমির হোসাইন স্মিথ, হাসানুল রাকিব, আনোয়ার হাসান, মো. শফিকুল ইসলাম, শওকত আলী সৈকত, এমরান আলী সজীব ও সাইফুল ইসলাম সায়েমসহ প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিকরা।

আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক মো. হাফিজুর রহমান মিন্টু ও সৈয়দ গোলাম বতুল কাজিম রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়