২২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৮, ২১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সদর থানা এনসিপির ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ সদর থানা এনসিপির ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ সদর থানা শাখার ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে খান ইব্রাহিম আদহামকে আহ্বায়ক ও জাহিদুল হককে সদস্যসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহিনা ইসলাম মুক্তি ও সদস্যসচিব আশিকুর রহমান চৌধুরী এ কমিটি ঘোষণা করেন। কমিটি গঠনে সুপারিশ করেন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম।

দলীয় প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মহিবুর রহমান ও শোয়াইব আলম, যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল মোল্লা ও মো. বাঁধন ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ এবং যুগ্ম সদস্যসচিব কাজী ইশায়াত কায়েস ও রাকিব হোসেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম রাসেল এবং সংগঠক হিসেবে জুবায়ের আহমেদ আলভী, হৃদয় ভদ্র, মো. রিফাত ও জাকারিয়া হোসাইন সজল দায়িত্ব পেয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়