২২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৫, ২১ নভেম্বর ২০২৬

ফতুল্লায় দুই দিনব্যাপী লালন সাধুসঙ্গ শুরু রোববার

ফতুল্লায় দুই দিনব্যাপী লালন সাধুসঙ্গ শুরু রোববার

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ‘বাৎসরিক লালন সাধুসঙ্গ ও মহতী অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আয়োজনের কথা জানান সংগঠনটির নেতারা।

আগামী রোববার ও সোমবার (২২ ও ২৩ নভেম্বর) কাশীপুরের মধ্য নরসিংপুরে অবস্থিত মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রোববার বিকেল ৫টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। দুই দিনের এ আয়োজনে কুষ্টিয়া, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধু ও বাউল শিল্পীরা অংশ নেবেন।

মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ফকির শাহজালাল অনুষ্ঠানে সাধু, বাউল ও লালনভক্তদের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়