২১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৩, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:০৩, ২০ নভেম্বর ২০২৬

মহানগর যুবদলের নামে ভুয়া ফেসবুক আইডি ও গ্রুপ খোলার অভিযোগে জিডি

মহানগর যুবদলের নামে ভুয়া ফেসবুক আইডি ও গ্রুপ খোলার অভিযোগে জিডি

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নামে ভুয়া ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর থানায় এ জিডি করেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তর সংযুক্ত) মো. শাহীন খান।

জিডিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্য কোনো মাধ্যমে কোনো অফিশিয়াল আইডি, পেজ বা গ্রুপ নেই। অথচ সংগঠনটির নাম ব্যবহার করে ফেসবুকে একাধিক আইডি, পেজ ও গ্রুপ সক্রিয় রয়েছে।

এসব আইডি, পেজ ও গ্রুপের সঙ্গে মহানগর যুবদলের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জিডিতে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নামে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে। এতে সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

জিডিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, গত ১৯ নভেম্বর ‘নারায়ণগঞ্জ মহানগর যুবদল’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘আনিসুল ইসলাম’ নামের একটি আইডি থেকে তথ্য প্রকাশ করা হয়। ওই আইডি ও প্রকাশিত তথ্যের সঙ্গে মহানগর যুবদলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া জিডিতে জানানো হয়, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির ৫১ সদস্যকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এর বাইরে অন্য কোনো ফেসবুক পেজ, আইডি বা গ্রুপের দায় সংগঠনটি নেবে না।

ভবিষ্যতে এসব আইডি, পেজ ও গ্রুপের মাধ্যমে কোনো ধরনের অপপ্রচার বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইনি জটিলতা এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়