২২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:১৮, ২১ নভেম্বর ২০২৬

ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার আলমগীর

ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার আলমগীর

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনসংক্রান্ত মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মুহাম্মদ আলমগীর হোসেন ওরফে ফেন্সি আলমগীরকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার লালখাঁ এলাকার অ্যাডভান্স গার্মেন্টসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর ওই এলাকার রাজা মিয়ার ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন মুজাহিদ কমিটির সাবেক উপদেষ্টা এবং ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে জড়িত।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় লালখাঁ এলাকায় অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি আলমগীর।

সর্বশেষ

জনপ্রিয়